Sale!

Enoki Mushroom 1 Kg

Original price was: 1,700.00৳ .Current price is: 1,600.00৳ .

Quantity
- +
Product Description
ইনোকি মাশরুম (Enoki Mushroom) একটি জনপ্রিয় ভোজ্য মাশরুম, যা লম্বা, পাতলা ডাঁটা ও ছোট সাদা মাথার জন্য পরিচিত। এটি বিশেষ করে পূর্ব এশিয়ার রান্নায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইনোকি মাশরুমের উন্নত পুষ্টিগুণ: ইনোকি মাশরুমে (Enoki Mushroom) ক্যালোরি কম, কিন্তু ফাইবার, বি-ভিটামিন (বিশেষত নিয়াসিন ও প্যান্টোথেনিক অ্যাসিড) এবং পটাশিয়ামের মতো খনিজ উপাদান থাকে।
এতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা রোগ প্রতিরোধ ক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। ব্যবহার:ইনোকি মাশরুম (Enoki Mushroom) সাধারণত স্যুপ, হটপট, নুডলস, স্টির-ফ্রাই ও সালাদে ব্যবহার করা হয়।এটি দ্রুত রান্না হয় এবং খাবারে হালকা মিষ্টি স্বাদ ও কুঁচকুঁচে টেক্সচার যোগ করে।
সংরক্ষণ পদ্ধতি:
ক. স্বল্প মেয়াদি (৩-৫ দিনের জন্য): ১. ফ্রিজে রাখুন:  ফ্রিজে ২–৪°C তাপমাত্রায় রাখুন (নরমাল চেম্বারে) ২. ধোয়া ছাড়া রাখুন: আগে থেকে ধুবেন না, ব্যবহারের আগে ধুয়ে নিন। আগে ধুলে দ্রুত নষ্ট হয়। ৩. ৩–৫ দিনের মধ্যে ব্যবহার করুন: বেশি দিন রাখলে স্বাদ ও গুণাগুণ কমে যায় খ. দীর্ঘ মেয়াদি (১-২ মাসের জন্য): ১. ফ্রিজে ফ্রিজিং করুন: পানিতে সামান্য পরিমাণ লবণ বা লবণ ছাড়া আগে হালকা সেদ্ধ (blanch) করে পানি ঝড়িয়ে ফ্রিজারে (ডিপ চেম্বারে) রাখলে ১-২ মাস ভালো থাকবে। ২. বারবার ফ্রিজ থেকে বের করবেন না – এতে গুণাগুণ ও টেক্সচার নষ্ট হয়। পরিবারের সদস্য অনুযায়ী ছোট ছোট প্যাকেট আকারে রাখুন।

Related Products

Original price was: 850.00৳ .Current price is: 800.00৳ .